,

মহাসচিব হচ্ছেন ফখরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় !

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও শেষ মুর্হূতের আলোচনায় তেমন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদে যথাক্রমে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরপর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসচিব পদেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন, এমনটাই দৃশ্যমান। এ পদে বিএনপির বেশ কয়েকজন যোগ্য নেতার নাম গণমাধ্যমে প্রচার হলেও তা আর ভারি হয়নি।

fakhrul6_2473

পদটিকে ঘিরে আলোচনায় থাকা দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন, সাংবাদিকেরা তাকে মহাসচিব বানিয়েছে।এদিকে, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেয়ার পর যেসব সিনিয়র নেতা তার বিরোধীতা করে আসছিলেন তারাও কার্যত শান্ত।

 

অপরদিকে, কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকে এ পদ নিয়ে একপ্রকার চাপা টেনশনে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা থেকে তিনি এখন অনেক মুক্ত। দেখা গেছে, বেশ ফুরফুরে মেজাজে দলের সিনিয়র নেতাদের নিয়ে কাউন্সিল অনুষ্ঠানস্থল পরির্দশন করেছেন। কিন্তু মহাসচিব পদটি তার জন্য প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর দলে অতিরিক্ত মহাসচিব পদ সৃষ্টির গুঞ্জন নতুন অস্বস্তির জন্ম দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে