,

সোহরাওয়ার্দীতে কাউন্সিলের জন্য অনুমতি পেলো বিএনপি

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে  এ তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।যদিও ১৯ মার্চ কাউন্সিল করার জন্য গত ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পায় বিএনপি। পাশাপাশি তারা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়েও আবেদন করে রেখেছিল।

2016_02_11_13_14_20_vdf1aVBjqk3MVVm6e5gsVAGeYXan4D_original

জানা গেছে, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ছাড়াও এর সামনের প্রাঙ্গণ, পূর্ব দিকের সামনের সড়ক, সেমিনার হল, পেছনের মাঠ অর্থাৎ নতুন ভবনের সামনের মাঠও বরাদ্দ দেয়া হয়েছে।ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল টেনিস মাঠটি ছাড়া আশপাশের পুরো জায়গাই বিএনপি ব্যবহার করতে পারবে।

 

এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বুকিং চেয়ে গত ২৪ জানুয়ারি চিঠি পাঠায় বিএনপি। তবে ‘রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না’ এমন যুক্তি দেখিয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ বিএনপিকে অপারগতার কথা জানায়।এর আগে, গত ফেব্রুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি সাপেক্ষে কাউন্সিল করা যাবে বলে বিএনপিকে চিঠি দিয়ে জানায় সরকারের গণপূর্ত বিভাগ।

 

কিন্তু কাউন্সিলের তিনটি ভেন্যুর একটি হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুমতি পাওয়ায় বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের আবেদন প্রত্যাহার করে নিয়েছিল। পরে আবার আবেদন করে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চায় দলটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ