শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেটি আমার জন্য অপেক্ষা করেনি

341710d80a49b654b0da547c09e0be24-14প্রথম প্রেম: শবনম ফারিয়া

২০১০ সাল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। টিভিতে টুকটাক কাজ করছি। ওই সময় আমার এক বড় ভাইয়ের বন্ধুর সঙ্গে পরিচয় হয়। তিনি সেনা কর্মকর্তা। নামটা বলতে পারি, থাক কী দরকার। নামটা নাহয় আমার কাছেই থাকুক। আমাদের পরিচয় ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে ছেলেটির ছবি দেখে লিখেছিলাম, ‘বাহ্! ছেলেটি সুন্দর তো!’
ফেসবুকে যার প্রশংসা করলাম, সে আমাকে পাত্তাই দিল না! সেই বড় ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। পরে ভাইয়া তাঁর ওই বন্ধুকে জানায়। ছেলেটি ফোন দিয়েছিল। কিন্তু ওই সময় কলটি ধরতে পারিনি। পরে এসএমএস পাঠিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। আমরা মাস তিনেক এসএমএসে নানা বিষয় নিয়ে কথা বলেছি। একসময় আমাদের একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। সেই থেকে প্রেম। টানা আড়াই বছর। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তখন প্রেম ভেঙে যায়। ছেলেটি জানায়, বিয়ের পর টিভি কিংবা চলচ্চিত্রে আমি আর কাজ করতে পারব না। তাতে ছেলেটির কর্মক্ষেত্রে অসুবিধা হবে।
সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি কিছুটা সময় চেয়েছিলাম। কিন্তু ছেলেটি আমার জন্য অপেক্ষা করেনি। পারিবারিক পছন্দে বিয়ে করে। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। মনের মধ্যে বারবার প্রশ্ন জেগেছে, ছেলেটি কি আমাকে সত্যিই ভালোবাসত? যদি তা-ই হতো, তাহলে সে এভাবে হুট করে অন্য মেয়েকে বিয়ে করতে পারত?

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি