,

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই বিএনপির কাউন্সিল হবে

 

 

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই বিএনপির জাতীয় সম্মেলন ও ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Rizvi-sm20130919052710

রিজভী বলেন, ‘অন্য কোনো স্থানে নয়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।’
যদিও মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, কাউন্সিলরদের ‘ক্লোজড ডোর’ বৈঠকের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও মহানগর নাট্যমঞ্চকে দ্বিতীয় ভেন্যু হিসেবে বিবেচনায় রেখেছে বিএনপি।

তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের পর পুলিশের অনুমতিও মঙ্গলবার পাওয়া গেছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশের জন্য অনুমতির আবেদন করেছি। আমরা সেই অনুমতির অপেক্ষায় আছি।’

বিএনপির কাউন্সিলে তথ্য ও যোগাযোগের দায়িত্বে থাকা এই নেতা জানান, অতিথি ও কাউন্সিলরদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ শেষ হয়েছে। দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সংস্কৃতি বিষয়ক উপকমিটির আহ্বায়ক গাজী মাজহারুল আনোয়ারের নেতৃত্বে কাউন্সিলের থিম সং, গান, নাটক প্রস্তুত কাজ চলছে।সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সহসম্পাদক আব্দুস সালাম আজাদ, দফতর সহসম্পাদক আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে