,

গভর্নরের পদত্যাগ সঠিক প্রক্রিয়ায় হয়নি : এমাজউদ্দিন

Emaj20160316085458নিজস্ব প্রতিবেদক : অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগ সঠিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ধানের শীষ সমর্থক ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘বিএনপির জাতীয় কাউন্সিল এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভায় এমাজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে ব্যক্তি নিয়োগ দিয়েছেন, সেই কর্তার কাছেই পদত্যাগপত্র জামা দেয়ার নিয়ম। কিন্তু গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। যার ফলে পদত্যাগপত্র জমা দেয়ার সময় গভর্নরের চোখে অশ্রু ছিল, এ কথা আমি শুনেছি।

সুতরাং ব্যর্থতার দায়ভার নিয়ে গভর্নরের পদত্যাগ করা উচিত হয়নি। বরং তার উচিত ছিল প্রকৃত দোষীদের শনাক্ত করা এবং টাকা উদ্ধার করা। যোগ করেন তিনি।

অর্থ লোপাটের ঘটনায় তদন্ত কমিটি না করে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান এমাজউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়েছে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই অর্থের পরিমাণ আরো অনেক বেশি। ফলে জনগণকে প্রকৃত ঘটনা থেকে ক্ষমতাসীনরা আড়ালে রাখতে চাচ্ছে।

বিএনপির জাতীয় কাউন্সিল প্রসঙ্গে এমাজউদ্দিন বলেন, কিভাবে দলকে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী করা যায়, এই বিষয় নিয়েই মূলত আলোচনা হচ্ছে। আর এই লক্ষ্যেই কাউন্সিল করা হচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ব্যারিস্টার পারভেজ আহমেদ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে