,

অনেক বেঈমান বিএনপিতে 

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপিতে অনেক বেঈমান ও চাটুকার রয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাদেরকে দূরে রাখতে পারলেই বিএনপিকে আগলে রাখা যাবে বলেও মন্তব্য করেছেন বিএনপির এ যুব বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আসন্ন কাউন্সিলে পদের জন্য তদবির করতে অনেক নেতাকর্মী বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় কিংবা পার্টি অফিসে রিজভী ভাইয়ের পাশে পাশে থাকেন। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

etv-1.thumbnail

তিনি বলেন, ‘বিএনপিতে অনেক চাটুকার ও বেঈমান রয়েছে। এরা অতীতেও দলের সঙ্গে বেঈমানি করেছে, দলকে ভুল পথে পরিচালিত করেছে, দলের ক্ষতি করেছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক ও সোচ্চার থাকতে হবে, কৌশলী হতে হবে।’আলাল বলেন, ‘বিএনপির নবনির্বাচিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন কাউন্সিলে দলের নীতি-আদর্শ থেকে শুরু করে নেতৃত্ব নতুন করে সাজাবেন। সুতরাং পদের জন্য আমরা দৌঁড়াদৌঁড়ি ও তদবির করবো না- এ প্রতিজ্ঞা আমাদের করতে হবে। প্রত্যেকের কর্মকাণ্ড নেত্রীর (খালেদা জিয়া) নজরে ও বিশ্লেষণের মধ্যে আছে। নিচের লেভেলের নেতাদের কর্মকাণ্ডও আমাদের নজরে আছে। এগুলোকে একত্রিত করে একটি নতুন রূপ দিতে পারলে আমাদের কাউন্সিলের সফলতা আসবে।’

 

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তথা জিয়া পরিবার যদি বাংলাদেশে নির্বিঘ্নে রাজনীতি করতে পারে তাহলে শেখ হাসিনা কিংবা অন্য কারোর এমন কোনো শক্তি নেই যে, বিএনপির ক্ষতি করবে।’আলোচনা সভা শেষে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. মঞ্জুর হোসেন ঈসা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে