বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীংলাকে বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে কাউন্সিলে উপস্থিত থাকার জন্য ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

2016_03_15_18_00_48_ICbr4KX3yN99fWbGmyPDP81hA9fbfw_original

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ভারতের হাইকমিশনে গিয়ে শ্রীংলাকে আমন্ত্রণ জানিয়ে আসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।এসময় হাইকমিশনারের বরাত দিয়ে রিপন সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতকালে ভারতের হাইকমিশনার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে বিএনপির জাতীয় কাউন্সিলের সফলতা কামনা করেন।’