,

শেখ হাসিনা জবাব দিলেন ক্যামেরনের চিঠির

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চিঠির জবাব দিয়ে কার্গো পাঠনোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। সোমবার কূটনৈতিক চ্যানেলে চিঠিটি হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৮ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠি দিয়ে জানান, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তাকর্মী ও তাদের সুপারভাইজারদের সক্ষমতা খুব দুর্বল। একইসঙ্গে এর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পরামর্শক নিয়োগের পরামর্শ দেন তিনি।

51b608ebf544e17d11ce206eb20b07f0-56e6fded3f440
চার অনুচ্ছেদের সংক্ষিপ্ত এ চিঠিতে শেখ হাসিনা প্রথমে ক্যামেরনের চিঠির জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য দুই দেশের এক সঙ্গে কাজ করে যাওয়াটা উভয় দেশের সাধারণ লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, আমার সরকারের সময়ে দু’দেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি এবং একযোগে কাজ করছি। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার ত্রুটিগুলো দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আমরা যুক্তরাজ্যসহ অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।

 
ক্যামেরনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আপনাকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই—আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা আমার সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যুক্তরাজ্য ও অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।এ ব্যবস্থায় আপনাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের অবাধ প্রবেশাধিকার থাকবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য বৈশ্বিক বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য একযোগে কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে