,

জাসদে অন্তরায় সাধারণ সম্পাদক পদ, ঐক্যের চেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক : বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ)ঐক্য ফিরিয়ে আনতে দিনভর চেষ্টা চালানো হয়েছে। জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু দলটির ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে বেরিয়ে আসা অংশের কাছে প্রয়োজনে সভাপতি পদ থেকে নিজে সরে যাওয়ার প্রস্তাব পাঠিয়েছেন।তবে অপর অংশ (আম্বিয়া) জানিয়েছেন সভাপতি নয়, জাসদের ঐক্য ফিরে আসতে পারে সাধারণ সম্পাদক পরিবর্তনের মধ্য দিয়ে। জাসদের দুই অংশের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য,গত শনিবার জাসদ (ইনু)অংশের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিরীন আক্তার।সাধারণ সম্পাদক পদটিকে কেন্দ্র করে সম্মেলন স্থলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে সম্মেলন স্থল ত্যাগ করে পাল্টা কমিটি ঘোষণা করেন সাবেক সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।

 

734dea84dd5fff259fdeb9a998ece23f-56e6f6e17e7a7
সূত্র জানায়,রবিবার বিভক্ত জাসদের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে সভাপতি হাসানুল হক ইনু দূতিয়ালির দায়িত্ব দেন দলটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরউদ্দিন আহমেদকে। রবিবার দিনভর জাসদের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে উভয় পক্ষের সঙ্গে কথা চালাচালি করে সমঝোতার চেষ্টা করেন মনির। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার এ উদ্যোগ সফল হয়নি বলে জানা গেছে। বেরিয়ে আসা অংশের নেতারা জানিয়েছেন, গত শনিবার তথাকথিত কণ্ঠভোটের মাধ্যমে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে বাদ দিয়ে পুনরায় ভোটের আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেই কেবল ঐকের জন্যে আলোচনায় বসতে পারি।

 
সূত্র জানায়,জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও তার অনুসারীরা মনিরউদ্দিনের এ উদ্যোগে সায় দেননি। তবে একীভূত করতে চাইলে পুনরায় সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচন করার দাবি জানিয়েছে আম্বিয়া গ্রুফ।বরং ভাঙনের ক্ষেত্রে ইনুকে দায়ি করে তারা পাল্টা শর্ত জুড়ে দিয়ে বলেন, স্বৈরতান্ত্রিক আচরণ বন্ধ হলে, জাসদের নেতাকর্মীরা চাইলেই কেবল একীভূত হতে পারে জাসদ। অন্যথায় এক হওয়ার কোনও সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে