,

আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আইএস দেখতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের জঙ্গি তৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোথাও আইএস দেখি না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইএস দেখতে চায়। দেশে যখনই উন্নয়নের জোয়ার আসে তখনি একটি গোষ্ঠী আইএস আইএস বলে ভীতি সঞ্চারের চেষ্টা করে। আসলে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।’

khan_22_996267679

 

রোববার বিকেলে রাজধানীর অদূরে দোহার গালিমপুরে পুলিশের একটি তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা বা সংখ্যালঘুদের ও‍পর হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি বলেন, ‘নির্বাচন সহিংসতামুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। ইসির নির্দেশ মতো সবাই কাজ করবে।’

 

বাংলাদেশ ব্যাংকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে তাদের সনাক্ত করা হয়েছে।’এসময় তিনি সরকারের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। তাদের জন্য আধুনিক ল্যাবের ব্যবস্থা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে