,

কমিটি গঠন করা হবে গণতান্ত্রিক পন্থায় : ইঞ্জিনিয়ার মোশাররফ

 

 

নিজস্ব প্রতিবেদক :  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতান্ত্রিক পন্থায় কমিটি হলে দল শক্তিশালী হয়। দলের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে কোনো বিতর্ক থাকে না।শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

k .moshar_25295

মন্ত্রী বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মতে সম্মেলনের মাধ্যমে ফরিদপুর জেলা আওয়ামী লীগ গঠিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ব্রত নিয়ে কাজ করছেন সে আলোকে ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ‘৪১ সালের মধ্যে দেশ উন্নতশীল দেশে পরিণত হবে। তখন বাংলাদেশ আর গরিব দেশ থাকবে না। বিদেশের দিকে তাকিয়েও থাকবে না।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের জসীমউদ্দীন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুর রহমান, সহ-সভাপতি সাকলাইন কাজি, সহ-সভাপতি অ্যাডভোকেট ভোলা মাস্টারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে