বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকশালি পদ্ধতি আর দুর্নীতি ছিল ৭৫-এ

 

 

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বর্তমান প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে বলেন, “পরিবর্তনের জন্য এর চেয়ে বড় প্রেক্ষাপট আর কখনো তৈরি হয়নি। ৭৫-এ ছিল বাকশালি পদ্ধতি আর দুর্নীতি। এখন গণতন্ত্রের কবর হয়েছে। তার সঙ্গে আছে অত্যাচার, দুর্নীতি ও বাকশালি শাসন।” বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আমি জানি না, আপনারা আর কত সুযোগের জন্য অপেক্ষা করবেন?’’

image_150709_0

জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শত শত উপদেষ্টা আর কিছু বয়োবৃদ্ধ দিয়ে গুলশান অফিস ভর্তি করলে দেশের কোনো উপকার হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে কোনো লাভ হবে না। নবীনদের নিতে হবে, যারা সাহস করে দাঁড়াতে পারে।শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

 

 

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর