,

‘এখনই নতুন ছবিতে হাত দিতে চাই না’

sabnur_105271বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর নতুন ছবিতে কাজ করবেন এমনটা শোনা গেলেও তা নাকচ করেছেন তিনি। সংবাদ মাধ্যমকে শাবনূর জানান, আমি এখনই কোনো ছবিতে হাত দিতে চাই না। আমার সন্তান আইজান নিহান কিছুদিন আগেও অসুস্থ ছিল। তার সুস্থতার পাশাপাশি দেখাশোনাটা খুবই জরুরি। আর আমি আরও কিছুদিন দেশে আছি। যদি নতুন কোনো ছবিতে কাজ করি তাহলে সেটা অবশ্যই আমি সবাইকে জানাবো।

শাবনূর জানান, একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজের কথা চলছে। এ কাজটা করতে পারি। আর এটি চূড়ান্ত হলে নির্দেশনা দেবেন আহমেদ ইলিয়াস।

এদিকে শাবনূর অভিনীত সর্বশেষ ছবি ‘পাগল মানুষ’। এর কাজও শেষ হয়েছে। নবাগত নায়ক শাহেন খানের বিপরীতে এ ছবিতে কাজ করেছেন শাবনূর। আর ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এ ছবির পাশাপাশি শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ‘ইউরো স্টার’ গ্যাসের চুলার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে