,

বঙ্গবন্ধুকে অসম্মান করি না,হাসিনার কথায় নাচি না

 

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন। তার দাবি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় নাচেন না আর বঙ্গবন্ধুকে অসম্মান করে কোনো কথাও বলেন না।বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি।

Sah-moajjem

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মোয়াজ্জেম বলেন, ‘হাসিনা তোমার কথায় নাচি না। কেন নাচি না সেটা কি কেউ বোঝে না? তোমার বাবাকে কী কারণে মরতে হয়েছিলো সেটা সবাই জানে।’এ বক্তব্যের সঙ্গে তিনি যোগ করেন, ‘মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমার নেতা ছিলেন। তাকে অসম্মান করতে পারবো না। আপনারা (জাতীয়তাবাদী ওলামা দল) আমার গলায় ছুরি ধরলেও আমি তাকে অসম্মান করে কোনো কথা বলবো না।’

 

তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই- আমরা শিশুদের রক্ষা করতে পারি না, মা-বোনদের ইজ্জত রক্ষা করতে পারি না, আমার নেত্রীর ইজ্জত রক্ষা করতে পারি না। তুমি এই জালেমদের বিচার করো।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শাহ্ মো. নেছারুল, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে