শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলের লোগো উম্মোচন বিএনপির

 
নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে বিএনপির জাতীয় কাউন্সিলের লোগো উন্মোচন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনের একটি রেস্টুরেন্টে দলের ব্যবস্থাপনা ও প্রচার উপ-কমিটির কার্যক্রম সূচনা অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করা হয়।

2016_03_10_16_59_22_aAddjR7Q2OQb5jK4JLVDtmMrFFoefC_original

এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও কাউন্সিল ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপিনেত্রী সামা ওবায়েদসহ অনুষ্ঠানে দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেন।এসময় প্ল্যাকার্ড ও প্রজেক্টরের মাধ্যমে কাউন্সিলের স্লোগান ডিসপ্লে করা হয়। এর কাউন্সিলের স্লোগান হচ্ছে ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ-গণতন্ত্রের বাংলাদেশ।’