,

সাহস করে বুলেট বুকে নিতে পারলে,জনগণের সামনে পরাজিত হবে বুলেট

 

 
নিজস্ব প্রতিবেদক : সাহস করে বুলেট বুকে নিতে পারলে জনগণের সামনে স্বৈরাচারের বুলেট পরাজিত হবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

 

2015_09_16_21_47_52_ncpCNnhDNWwxXOrj76dPZAGCb8gvuf_original

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ২৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন, বুলেট নিক্ষেপ ও কারাগারে প্রেরণ করে অস্ত্রের জোরে সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে। কিন্তু রাজনীতিতে জয়লাভ করতে পারবে না। কারণ, জনগণ কখনো কোনো স্বৈরাচারের পক্ষে থাকে না। ইতিহাস সেই সাক্ষ্য দেয়।’

 

 

তিনি দাবি করে বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে স্বৈরাচারের বুলেট বুকে নেয়ার সাহস থাকলে বুলেট ভোঁতা হয়ে যাবে। জনগণের সামনে বুলেট পরাজিত হবে। তখন সরকার আর টিকে থাকতে পারবে না।’নোমান বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার কোনো অধিকার নেই। হারানো সেই গণতন্ত্র ও অধিকার ফেরাতে হলে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে কখন কে ইলিয়াস আলী হয়, মাহবুবুল হক বাবলু হয়- তা আমরা জানি না। তবুও আমাদের এগিয়ে যেতে হবে।’

 

 

এতে আরো উপস্থিত ছিলেন-২০ দলীয় জোট শরিক ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কফিল উদ্দিন ভূঁইয়া, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ্জামান তারেক, নাজমুল হাসান, সাদিউল কবির নীরব, মনিরা আক্তার রিক্তা, ফেরদৌস আহমেদ মুন্না, তারিকুল ইসলাম টিটু; সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সোহাগ, আবদুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে