,

বাংলাদেশ ব্যাংকের দোষ নেই,রিজার্ভ হ্যাক করে অর্থ লোপাট,প্রয়োজনে মামলা করবো

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকারদের হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেতে প্রয়োজনে মামলা করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ অর্থ লোপাটে বাংলাদেশ ব্যাংকের দোষ নেই বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। অথচ একদিন আগেও তিনি বলেছিলেন যে, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে তাকে কিছু জানায়নি।

muhit120160127124319

 

যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ডলার চীনা হ্যাকাররা হাতিয়ে নেয় বলে সম্প্রতি ফিলিপিন্সের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। সোমবার চুরি যাওয়া অর্থের একটি অংশ উদ্ধারের দাবি করে বাংলাদেশ ব্যাংক। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ জানিয়েছে এ বিষয়ে তাদের কোনো দায় নেই।

 

 

মুহিত বলেন, ‘ফেডারেল রিজার্ভের যারা এটা দেখাশোনা করেন তাদের কোনো গোলমাল হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এখানে দোষ কিছু নেই। কারণ আমি জেনেছি, ওখান থেকে তারা (ফেডারেল রিজার্ভ) অর্থ সরানোর বিষয়ে একটি নির্দেশনা পেয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে বার্তা প্রেরণ করে, এটাকে কনফার্ম করতে বলে। তখন বাংলাদেশ ব্যাংক বলেছে, এটা ফলস। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পাওয়ার আগেই লেনদেন সম্পন্ন হয়। সুতরাং ফেডারেল রিজার্ভ কোনো মতেই তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। যদিও তারা বলেছে তাদের কোনো দায় নেই।’

 

 

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এর দায় অস্বীকারের বিষয়ে কি পদক্ষেপ নেবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে মামলা প্রয়োজনে মামলা করবো। তাদের কাছে টাকা রাখছি, এর দায় দায়িত্ব তাদের।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে