,

নসিমনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

images-150x150প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে নসিমনের ধাক্কায় তুষার চন্দ্র দাস (০৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।



মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার স্থানীয় ইব্রাহিমপুর গ্রামের বিপ্লব চন্দ্র দাসের ছেলে এবং ইব্রাহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।



স্থানীয়রা জানায়, দুপুরে ওই সড়কে রাস্তা পারাপারের সময় তুষারকে নসিমনটি ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।



পরে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।



নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর