,

বিশ্বের এক নম্বর নেতা হতেন বঙ্গবন্ধু জীবিত থাকলে : আশরাফ

 

 

নিজস্ব প্রতিবেদক : জীবিত থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের এক নম্বর রাজনৈতিক নেতা হতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত একজন নেতাও বঙ্গবন্ধুর মত তৈরি হননি।

ashraful_islam_file-147_88834
সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি ওই ভাষণ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ভাষণটি ছিল অনেক কৌশলী। তার অন্তর্নিহিত অনুসন্ধান করলে অনেক কিছু দেখা যেতে পারে।

 
তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধের যে কৌশল বর্ণনা করেছেন, একটি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, তার রণকৌশল, রাজনীতির শিক্ষা, অফুরন্ত প্রাণশক্তি- এটা বিস্ময়কর ব্যাপার। আমি জানি না বঙ্গবন্ধুর মিলিটারি ট্রেনিং ছিল কি-না। কিন্তু তিনি যে যুদ্ধের কৌশল উপস্থাপন করেছিলেন তাতে বিশ্বের অনেক সেনাপতিও বিস্ময় প্রকাশ করেছিলেন।
আশরাফ বলেন, আমাদের দেশটি ছোট হতে পারে; কিন্তু বঙ্গবন্ধু ছোট ছিলেন না। আর কিছুদিন বেঁচে থাকলে তিনি হতেন বিশ্বের এক নম্বর রাজনৈতিক নেতা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ