ফের চেয়ারপারসন খালেদা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোববার (৬ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ ঘোষণা দেন।











