,

বিক্ষোভ-সংঘর্ষে জাসদের কাউন্সিল স্থগিত

2016_03_06_10_18_18_gCeWwRdhDnwpmYYeEOMHXfG4SufRsK_originalরংপুর : দুই গ্রুপের পাল্টা-পাল্টি বিক্ষোভ ও বিক্ষিপ্ত সংঘর্ষের জের ধরে রংপুর জেলা জাসদের কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার রাত ১১টায় জাসদের কেন্দ্রীয় নেতারা কাউন্সিল স্থগিত করার ঘোষণা দেন। তবে মহানগর কমিটির সভাপতি গৌতম রায় ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের নাম ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাসদের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিকেল ৪টার সময় রংপুর টাউন হলে কাউন্সিল অধিবেশন শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সময় রংপুর মহানগরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলররা টাউন হলের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কাউন্সিল শুরু করার পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন দলের নেতা-কর্মীরা।

রাত সাড়ে ৮টার দিকে জেলা জাসদের এক নেতার কয়েকজন সমর্থককে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টিপাল্টি বিক্ষোভ ও বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে রাঙ্গা ও মুন্না গ্রুপের নেতাকর্মীরা। এসময় ছবি তুলতে গেলে সেখানে উপস্থিত স্থানীয় দৈনিক দাবানলের সাংবাদিক শাহরিয়ার মিমকে লাঞ্ছিত করে তার ক্যামেরা কেড়ে নেয়া হয়।

এদিকে রাত বাড়ার সাথে সাথে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা জাসদের কাউন্সিল অধিবেশন বাতিল করার দাবিতে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর সার্কিট হাউজে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সার্কিট হাউজে জাসদের কেন্দ্রীয় নেতারা অবস্থান করছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত সার্কিট হাউজে অবস্থান নিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সার্কিট হাউজ থেকে বের হয়ে কাচারী বাজার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে রাত ১১টার দিকে রংপুর জেলা জাসদের কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মাসুদ নবী মুন্না জানান, জেলা জাসদের কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাউন্সিল করা না হলে কেন্দ্রীয় কাউন্সিলে জেলার কোনো নেতাকে কাউন্সিলর করা হবে না বলে কেন্দ্রীয় নেতারা ঘোষণা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে