শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই কমিশনের অধীনে ’

 

 
নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

image_150111_0

 
খন্দকার মাহবুব হোসেন বলেন, “এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সুষ্ঠু নির্বাচন করতে হলে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।”তিনি বলেন, “জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধ জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে সেটা ফিরিয়ে আনতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রত্যাশা করছি। গণতন্ত্রকে কায়েম করবার জন্য আমরা এই নির্বাচনে যাচ্ছি।”

 

খন্দকার মাহবুব আরও বলেন, “আমরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু তারা এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আরো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এবার আওয়ামী লীগের কর্মীদের দায়িত্ব পালনের অধিক সুযোগ সৃষ্টি করছে ইসি।”