,

“বিএনপি-জামায়াত বিনা কারণে বইয়ের গাড়ি পুড়িয়েছে” : অ্যাডভোকেট কামরুল ইসলাম

 
নিজস্ব প্রতিবেদক : “বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিনা কারণে আন্দোলন করে শিক্ষার্থীদের বইয়ের গাড়ি, স্কুলমাদ্রাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।”

বৃহস্পতিবার সকালে সাভারের ভাকুর্তা লুটেরচর এলাকায় শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় ও শ্যামলাসী বাহের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ মন্তব্য করেন।

242-700x336

 

খাদ্যমন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে। তাই তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। বিদ্যুৎ ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই বাংলাদেশের কোনো অপশক্তি তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না।”

 

 

ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, আমিনবাজার ইউপি চেয়ারম্যান, আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেজলিস ও আওয়ামী লীগ নেতা মাসুদ খাঁন রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে