‘কাউন্সিলের মাঠ দখল করে নিতাম বিরোধী দলে থাকলে ’

 

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমআওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনের মাঠে ব্যর্থ হয়েছে। তারা আম-ছালা সব হারিয়ে এখন কাউন্সিল অনুষ্ঠানের জন্য মাঠ চাইছে। কাউন্সিলের জন্য মাঠ চাইতে হবে কেনও? আমরা বিরোধী দলে থাকলে মাঠ চাইতে যেতাম না, দখল করে নিতাম। এ শক্তি ও সাহস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ চাইলে এটা পারে।

884938d359a3364ba234b20cc2f64c1f-nasim
রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের দল, তারা বুলেটকে ভয় পায় না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই হবে। এই সংসদে দাঁড়িয়ে বলে গেলাম, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত সেই নির্বাচনে খালেদা জিয়া অংশও নেবেন। খালেদা জিয়ার দল প্রস্তুত হন। ২০১৯ সালে আপনাদের সঙ্গে ভোটযুদ্ধ হবে। বাংলার জনগণ ওই সময় আপনাকে ভোট দেবে না।’তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরে যেসব উন্নয়ন ঘটিয়েছি তাতে অবশ্যই ওই নির্বাচনে আমরা জিতব। ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বাংলার জনগণ শেখ হাসিনাকেই ভোট দেবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ