শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরতালে ৮ জেলায় সার সরবরাহ বন্ধ ॥ আটক ৬

hartaltবিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৮ জেলায় দুই দিন ধরে সার সরবরাহ বন্ধ রয়েছে। জেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্ল­া, চাঁদপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ,  কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ। এদিকে সার সরবরাহ বন্ধ থাকায় ৮ জেলায় সার সংকটের আশস্কা করছে সার ব্যবসায়ীরা। সার সরবরাহ বন্ধ থাকায় কারখানার প্রধান গেইটের সামনে সার পরিবহনের অপেক্ষায় আটকা পরেছে কয়েক’শ ট্রাক। এদিকে  গতকাল মঙ্গলবার ভোর থেকে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। খন্ড খন্ড মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতালের দ্বিতীয়দিনে বিকেলে পর্যন্ত দোকানপাট ও দূরপাল্লার যানবাহনসহ সব যান চলাচল বন্ধ থাকে। এছাড়াও ঢাকা-সিলেট-কুমিল্লা-সিলেট মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়নসহ  টহল দেয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার আশংকায় শহরের অন্তত ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা