বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ মার্চ বিএনপির চেয়ারপারসন নির্বাচন

khaleda_tareqe_jugantor_5519নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারপারসন নির্বাচন ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মোলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ওই তারিখ ঘোষণা করেন।

জমির উদ্দিন বলেন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সহকারী রিটার্নিং অফিসারের খালেদা জিয়ার উপদেষ্টা এমএ মান্নানের কাছে আগামী ২ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

তিনি বলেন, ৪ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এছাড়া ৫ মার্চ শনিবার বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই করা হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ৬ মার্চ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এবং আাগামী ১৯ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনা সময় উপস্থিত থাকতে পারবেন।

চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে বলেও জানান জমির উদ্দিন সরকার।

দলের কাউন্সিলে সরকারের পক্ষ থেকে কোন বাধা দেয়া হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা