,

জাপাকে আরেকবার ক্ষমতায় দেখার স্বপ্ন এরশাদের

2016_02_27_21_24_52_lfB0R9gUAzybcp0C9OtJdLrvyH0Spk_originalগাজীপুর : তৎকালীন বিএনপি সরকারের আমলে জেল খাটানোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জোর জুলুম সত্ত্বেও মনোবল হারাইনি। আমার স্বপ্ন আরেকবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখা।’

শনিবার দুপুরে গাজীপুরের শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘আমাকে স্বৈরাচার বলা হয়। আমার আমলে মানুষ গুম হয়নি, সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরা হয়নি। কিন্তু বর্তমান সময়ে প্রতিদিন ঘটছে গুম খুনের ঘটনা, মানুষ বলতে পারছে না, লিখতে পারছে না। আমরা বন্দি জীবনযাপন করছি।’

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-ভাইস চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সম্মেলনে আব্দুস সাত্তার মিয়াকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে