‘নির্বাচন নয়, ক্ষমতা দখল করতে চায় বিএনপি’

kushtia-picকুষ্টিয়া প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নয়, বিএনপির উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিন, নির্বাচনকে চক্রান্ত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।’
শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারায় ডিগ্রী কলেজের নবীণবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য আতঙ্কিত হওয়ার কিছু আছে।’
৯০ সালের পর থেকে বিএনপি যতবার নির্বাচনে পরাজিত হয়েছে ততবারই তারা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিএনপির আসলে তাদের প্রতি কোনো বিশ্বাস নেই।’
তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সবাই প্রার্থী দিয়েছে। আট শ’ মধ্যে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যা অতীতেও হয়েছে। এটা এমন কোনো ব্যাপার না।’
কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ