আশুগঞ্জে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

00000ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার চর-চারতলা এলাকার মেঘনা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে চর-চারতলা ইউনিয়নের জিটিসিএলের পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাতনামা এক যুবকের পচা লাশ দেখে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। ধারনা করা হচ্ছে ৬/৭দিন আগে এই যুবককে হত্যা শেষে তার লাশ এখানে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আমরা ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরন করেছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ