শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দের বন্যায় ভাসছি : মিম

mim-homeজাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ ঘোষণা করা হয়েছে। দেশের চলচ্চিত্রে ভালো অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী ও কলাকুশলীদের বাংলাদেশ সরকার এ পুরস্কারে ভূষিত করেছে। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নায়িকা মৌসুমী ও বিদ্যা সিনহা মিম। এর আগে কয়েকবার এই পুরস্কার পেয়েছেন মৌসুমী। আর মিম প্রথমবারের মতো পাচ্ছেন এই পুরস্কার। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অনুভূতি জানান মিম। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন অনুভূতিটাও নিশ্চয় অন্যরকম?

আসলেই ঘোষণাটা শোনার পর মনের ভেতর অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। এক কথায় আনন্দের বন্যায় ভাসছি। আই অ্যাম সো সো হ্যাপি। অনেক ভালো লাগছে। অনেক আনন্দ লাগছে।

এত তাড়াতাড়ি ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠবে ভেবেছিলেন কখনো?

না ভাবিনি। অনেকই বলছে আমি অনেক সৌভাগ্যবতী। তবে আমি সব সময় খুব মনোযোগ দিয়ে অভিনয় করি। সব সময়ই ভালো অভিনয় করার চেষ্টা করি। পরিশ্রমের ভালো ফলাফল সবার জন্য অনেক অনেক আনন্দের।

জোনাকির আলোসিনেমার জন্যই তো এই পুরস্কার

আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ‘জোনাকির আলো’ সিনেমার নির্মাতা খালিদ মাহমুদ মিঠু ভাইকে। যিনি আমাকে এত সুন্দর একটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিল।

এই সিনেমার শুটিংয়ের কোনো স্মৃতি যদি শেয়ার করেন?

শুটিংয়ের সময় নির্মাতা মিঠু ভাই বলতেন এই চলচ্চিত্রের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যেতে পারি। তার কথা সত্যি হয়ে যাবে এটা কখনোই ভাবিনি।

দর্শকদের উদ্দেশে কী বলতে চান?

দর্শকের ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তাদের ভালোবাসা না পেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি