বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কাউন্সিলে বাধা দিচ্ছে না সরকার

22নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসন্ন কাউন্সিলে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না।
মঙ্গলবার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়ায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শনকরতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
‘একটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, বিএনপি একটা বড় দল। তাদের সম্মেলন করতে সরকার কেন বাধা দেবে?’, বলেন সেতুমন্ত্রী।
‘তারা (বিএনপি) তো সব ব্যাপারেই শুধু নালিশ করে। সব ব্যাপারেই তাদের অভিযোগ। অভিযোগের অন্ত নেই। তারা কোথায় কোথায় বাধা পাচ্ছে, দয়া করে একটু মির্জা ফখরুল সাহেব বলুন’, যোগ করেন সেতুমন্ত্রী।
বিএনপির কাউন্সিলের ভেন্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এয়ারকন্ডিশন ছাড়া তো আপনাদের সম্মেলন হবে না। তো,
বসুন্ধরা কি সরকার বলেছে যে, ওখানে হবে না। বসুন্ধরা তো আলাদা প্রাইভেট কোম্পানি। তাদের ভেন্যু তারা যদি না দেয়, সেটার জন্য কি সরকার দায়ী?’
মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন দাখিলে বিএনপির কাউকে বাধা দেওয়া হচ্ছে না। নানা
মামলা-মোকদ্দমা আর গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিএনপির অনেক প্রার্থীই এলাকা ছেড়েছেন।
‘এখন বিএনপির প্রার্থী সংকট। প্রার্থী খুঁজে পাচ্ছে না। সরকার কোথা থেকে খুঁজে দেবে? তারা বলুক কোন কোন প্রার্থী খুঁজে পাচ্ছে না। সরকার তাহলে পুলিশ দিয়ে ব্যবস্থা নেবে’, বলেন ওবায়দুল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে