,

গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হতে পারে

images (19)প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরে আসবে না। আর গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই একদিন সুষ্ঠু নির্বাচন হতেই হবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুরে এসে শনিবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।এইচ এম এরশাদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।
মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে এরশাদ বলেন, সময় দিতে হবে। আগামী নির্বাচনের এখনো তিন বছর বাকি রয়েছে। এর আগেই জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে।দীর্ঘদিন পর এরশাদ এবং জাপার প্রেসিডিয়াম সদস্য ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এক সঙ্গে রংপুর সফরে আসায় তাদের দলীয় কোন্দল মিঠে গেছে কি না ? সাংবাদিকের এমন প্রশ্নে এরশাদ বলেন, আমাদের মধ্যে কোনো কোন্দল ছিল না। আমরা এক ছিলাম, এক আছি।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে পৌঁছান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে