,

যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ নিরাপদ। এখানে সব দেশের নাগরিকরা নিরাপদে এবং শান্তিতে আছেন।’ তারা স্বাধীনভাবে বসবাস করছেন বলেও মন্তব্য করেন তিনি।বিশ্ব প্রবাসী বাঙালি নামে একটি সংগঠনের মতবিনিময় সভায় শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে চলছে। আমাদের প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যুক্তরাষ্ট্রের কথা বলছি এই কারণে যে, কথায় কথায় যুক্তরাষ্ট্রের উদাহরণ দেওয়া হয়। ওই দেশে একটি জরিপ সংস্থার রিপোর্টে বিশ্বের নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশকে ৩০তম দেখানো হয়েছে।Khan1455879785

প্রবাসীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ অনেক নিরাপদ দেশ। জঙ্গি অর্থায়নের উৎস বাংলাদেশ নয়। পাকিস্তানের প্রেতাত্মারা জঙ্গি অর্থায়ন করছে। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, বিনিয়োগের ক্ষেত্রে প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হবেন না। সরকার আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। কোনো দেশের নাগরিকরাই নিরাপদ নয়। দুই একটি বিচ্ছন্ন ঘটনা বাদ বাদ দিলে আমেরিকাসহ সব দেশের নাগরিকরা এখানে ভাল আছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। একেএম বসিরুল আলম চৌধুরী সাবুর সভাপতিত্বে সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে