,

খালেদা জিয়ার প্রশ্ন, কাউন্সিল কি ঘরে করবো?

khalada_102712নিজস্ব প্রতিবেদক : দলের ৬ষ্ঠ কাউন্সিলের জন্য এখনও ভ্যানু না পাওয়ার কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘জায়গা না দিলে কোথায় কাউন্সিল করবো? তাহলে কি বাড়িতে করবো? অফিসে করবো?’

তিনি বলেন, ‘পত্র পত্রিকায় লেখা হচ্ছে, সরকার কাউন্সিলে বাধা দিবে না। এখন দেখছি বাধাও দিবে না, জায়গাও দিবে না।

বৃহস্পতিবার রাতে গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেছেন, ‘দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ নয়। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশ লীগ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে।’

পুলিশের উপর সরকারের কোনো নিয়ত্রণ নেই এমন দাবি করে তিনি বলেন, ‘পুলিশ ফ্রি স্টাইলে চাঁদাবাজি করছে, গুলি করছে, মুক্তিপণ আদায় করছে। ফুটপাতের চায়ের দোকানিরাও এর থেকে রেহাই পাচ্ছে না। তবে, সব পুলিশ খারাপ না। আমি ঢালাও ভাবে বলছি না।’

তিনি আরও বলেন, ‘যারা নির্যাতন করছে তাদের বুঝতে হবে তারা এদেশের নাগরিক। যাদের উপর নির্যাতন করা হচ্ছে তারাও এ দেশের নাগরিক।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন এক নেতার এক পদ, এই দিকে যাওয়ার চিন্তা করতেছি। অনেকেই আছেন, বিএনপিতে কাজ করতে চান। কিন্তু একাধিক পদে এক জন থাকলে তাদেরকে কাজ দেয়া যায় না।’

এসময় বিএনপি ও তাঁতীদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে