আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন পরীক্ষামূলকভাবে চালু

news-image

জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কম্প্রেসার স্টেশন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।





আজ শনিবার সকাল থেকে এটি চালু করা হয়।   





গ্যাস ট্রান্সমিশন কোম্পানি সূত্র জানায়, দেশের পূর্বাঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদিত গ্যাস দুটি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় আশুগঞ্জ মেনিফোল্ড স্টেশনে। সেখান থেকে চারটি পাইপ লাইনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে।





গ্যাস উত্তোলনের পর তা এক হাজার পিএসআই (পাউন্ড পার-স্কয়ার ইঞ্চি) প্রেসারে গ্রাহকের কাছে পৌঁছানোর কথা থাকলেও সরবরাহ লাইনে বিপরীতমুখী শক্তি ও বাধায় এ চাপ ধীরে ধীরে কমতে থাকে।





আশুগঞ্জ গ্যাস কমপ্রেসার স্টেশনের প্রকল্প পরিচালক বিশ্বজিৎ নন্দী জানান, এ কমপ্রেসার স্টেশনটি চালু করায় গ্যাসের সব সঞ্চালন লাইনে গ্যাসের চাপ সাত‘শ পিএসআই থেকে এক হাজার পিএসআই-এ উন্নীত হবে।





এতে করে দেশের সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্রসহ সব অবকাঠামোতে গ্যাসের চাপ বাড়বে। দেশে গ্যাসের চাপ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে যে সংকট রয়েছে তাও সম্পূর্ণ কেটে যাবে। তাছাড়া আবাসিক গ্রাহক পর্যায়েও গ্যাসের চাপের সমস্যা মিটে যাবে।





তিনি আরও জানান, চলতি মাসেই প্রধানমন্ত্রী কমপ্রেসার স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ