মন্ত্রিসভা ত্যাগে সময় চান এরশাদ

Ersath20160217142054নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার বিষয়ে আমাকে আরো কিছু সময় দিতে হবে। গত পৌরসভা নির্বাচনে ভরাডুবির জন্য বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব নেয়াকে মূল কারণও মনে করেন তিনি।

বুধবার বনানীর নিজ কার্যালয়ে ইউপি নির্বাচনে দলের মনোনয় প্রত্যাশীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেন তিনি। এসময় এসব মন্তব্য করে এরশাদ বলেন, আমি নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে মনোনীত হয়েছি। সত্যি কথা বলতে আমি জাতীয় পার্টির ভবিষ্যত নিয়ে শঙ্কিত ছিলাম। দল দিশেহারা ছিল। কিন্তু সে অবস্থা থেকে আমরা মুক্ত হচ্ছি।

তিনি আরো বলেন, আমি আস্তে আস্তে দলের ভার জিএম কাদেরের হাতে তুলে দিচ্ছি।

এদিকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, ৭৩৯টি ইউপির মধ্যে বুধবার ২০৫টির প্রার্থী চূড়ান্ত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

যদিও এর আগে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল ১৭ এবং ১৮ ফেব্রুয়ারির মধ্যেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন এরশাদ। এর মাধ্যমেই প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

বুধবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে হাতেগোনা কয়েকজন ছাড়া মনোনয়ন প্রত্যাশীদের তেমন দেখা যায়নি।

বেলা সাড়ে ১২টা থেকে একটার মধ্যে এরশাদ ২ থেকে ৩ জনের হাতে প্রত্যয়নপত্র তুলে দেন।

তবে ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের জানান, প্রতিটি জেলায় মনিটরিং টিম গঠন করা হবে। কেন্দ্রীয় ফোরাম তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। জাতীয় পার্টি ইউপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে। এর মাধ্যমে সাংগঠনিক অবস্থানকে তরান্বিত করতে চাই।

জাপায় মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা কম কেন? এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সবে তো শুরু হয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক, কেমন লোক আসে।

সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো শঙ্কা প্রকাশ করছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এখনই কোনো কিছু আশঙ্কা করছি না।

এরশাদের কার্যালয় থেকে ২০৫ জনের নাম চূড়ান্ত ঘোষণা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নামের কোনো তালিকা দিতে পারেনি চেয়ারম্যানের কার্যালয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ