,

রাজধানীতে ১৪ দলের মানববন্ধন শুরু (ভিডিও)

1234-400x278দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গি-নাশকতা, ধ্বংসাত্মক কর্মকা- ও হত্যার প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার ঢাকা মহানগরীতে বিকেল ৪টা বিভিন্ন পয়েন্টে মানববন্ধন শুরু করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।গতকাল রোববার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এবং ১৪ দলের দফতর সমন্বয়ক মৃণাল কান্তি দাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী পর্যন্ত মিরপুর থানা আওয়ামী লীগ, এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও শরিক সংগঠনগুলোর নেতারা মানববন্ধন করবেন। শ্যামলী, কলেজ গেইট, আসাদ গেট হয়ে ২৭ নম্বর সড়ক পর্যন্ত কর্মসূচি পালন করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও শরিক সংগঠনের নেতারা। ২৭ নম্বর সড়ক থেকে রাসেল স্কয়ার পর্যন্ত পল্লবী থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা মানববন্ধন করবেন।
রাসেল স্কয়ার, গ্রিন রোড স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট পর্যন্ত ধানমন্ডি১২১ ও হাজারীবাগ থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠ ও শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। বসুন্ধরা মার্কেট থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত কাফরুল ও ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
সোনারগাঁও হোটেল মোড়, বাংলা মটর, রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ মোড় পর্যন্ত তেজগাঁও, উত্তরা, তুরাগ, বিমানবন্দর থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত রমনা ও খিলক্ষেত থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। মৎস্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত লালবাগ ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা মানববন্ধন করবেন। পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড় পর্যন্ত মতিঝিল ও বাড্ডা থানা আওয়ামী লীগ, ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পেশাজীবী সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। বঙ্গবন্ধু স্কয়ার গুলিস্তন সিনেমা হল থেকে পার্কের মধ্য দিয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত কোতোয়ালী থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনেরা নেতারা।
১২ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট পর্যন্ত সূত্রাপুর থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা। রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত খিলগাঁও ও সবুজবাগ থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন। সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত শ্যামপুর ও ডেমরা থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবারের কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ