খালেদা জিয়ার সঙ্গে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের সাক্ষাৎ

997_leadবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। বিকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বৈঠকের বিষয় অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে অবহিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের মানবাধিকার, গণতন্ত্রসহ অনেক বিষয়ে তারা অবহিত। অর্থনীতি, রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনায় তারা সার্বিক চিত্র পাওয়ার চেষ্টা করেছে। বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, ৫ই জানুয়ারির নির্বাচনের কারণে এখন দেশ যে গণতন্ত্রহীন, সুশাসনহীন অবস্থা চলছে। বিএনপি অভিমত দিয়েছে, দেশে গণতন্ত্র না থাকলে ঠেকসই উন্নয়ন সম্ভব না। নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মঈন খান বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনের বিষয়ে আমরা বলেছি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও আমরা মনে করি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ এবং ইইউ  পার্লামেন্টের ছয় প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ইইউ দূত উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ