,

বাঞ্ছারামপুরে আন্ত:জেলা মটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্ত:grafter জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য গাজী আশরাফুল ইসলাম(২৮) ও মো. শিবলু (৩১) কে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আকানগর ও জগন্নাথপুর গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ২৮ নভেম্বর উপজেলা সদর থেকে একটি মটর সাইকেল চুরি হয়। এঘটনায় মটর সাইকেলের মালিক নাহিদ মিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জানুয়ারি ফরহাদ মিয়াকে ছয়ফুল্লাকান্দি থেকে মটর সাইকেলসহ আটক করে পুলিশ। ফরহাদ আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পুলিশ আকানগর গ্রাম থেকে আন্ত: জেলা মটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য গাজী আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে জগন্নাথপুর গ্রাম থেকে শিবলুকে আটক করে পুলিশ।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ