,

বাঞ্ছারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরন

b baria mapবাঞ্ছারামপুর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দূর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশন কার্যালয়ে আজ বৃহস্প্রতিবার বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ২০টি গ্রামের ৪শত ৮২ জন দরিদ্র ও অতিদরিদ্র সুবিধা বঞ্চিত লোকদেরকে সাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে ৪২ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ বিতরন করা হয় । বসুন্ধরা গ্রুপের উপদেষ্ঠা ,ট্রেজারার ও ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে সদস্যাদের মধ্যে ঋণ বিতরন করেন । বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাইমুন কবির,বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন,বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, প্রফেসর চাঁন মিয়া সরকার,বসুন্ধরা ফাউন্ডেশনের ম্যানেজার মোশারফ হোসেন,সুপারভাইজার আনোয়ার হোসেন,ঋণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বসুন্ধরা ফাউন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে মধ্যে ১২টি ইউনিয়নের ৭৭টি গ্রামে ১২ হাজার ৪শত ২৩ জন সদস্যার মধ্যে এ পর্যন্ত সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ১ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকার ঋণ বিতরন করা হয় । বিভিন্ন প্রকল্পে ক্ষুদ্র ঋণ বিনিয়োগ করে ফাউন্ডেশনের অধিকাংশ সদস্যই সাবলম্বী হয়েছে বলে জানা গেছে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে