বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বই পড়ার অভ্যাস কমে গেছে

lubdhok01_1337833279_1-2010-02-16-17-58-31-094607800-jaforikbal2সম্ভবত বই মানুষকে সবচেয়ে বেশি আলোকিত করে। সম্ভবত বলছি কেন, বই পারে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিতে। মুক্তি দিতে। সারাবছর এই সময়টির জন্য আমরা অপেক্ষা করে থাকি। যারা বই লিখি, যারা বই পড়ি এবং যারা বই প্রকাশ করি। আমাদের ছোটরা বাবা-মায়ের সঙ্গে কিংবা পরিবারের অন্যদের সঙ্গে হাত ধরে বই কিনতে যায়। এটি আমার কাছে অসাধারণ একটি দৃশ্য।

বই পড়ার অভ্যাস আমাদের কমে গেছে। শুধু এখানে নয়, সারা দুনিয়াজুড়েই কমে গেছে। বই না পড়ে মানুষ অনেক বেশি সময় কাটায়, ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে, কম্পিউটার নিয়ে। বইমেলা বই পড়ার অভ্যাসটি যদি টিকিয়ে রাখতে পারে এবং নতুনদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে, তবে সেটিই বড় পাওয়া।