বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে সরকারী কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

news-image

 এম এ আউয়াল বাঞ্ছারামপুর থেকে : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে দুপুর ১২টা থেকে ১টা পর্সন্ত কর্ম বিরতি পালন করা হয় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম,উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম সেলিম ভুইয়া,নির্বাচন অফিসার শোমেন বিশ্বাস ছন্দ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার খানম ,সমাজ সেবা কর্মকর্তা সুরভী আফরোজ,মোঃ শাহজাহান আলআমিন প্রমূখ । বক্তরা বলেন আগামী ৩০ তারিখ পর্যন্ত এভাবে কর্মবিরতি চলবে । দাবী মানা না হলে পহেলা জানুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে । উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দাবী আদায়ের আন্দোলনকে সমর্থন করেন ।