,

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

news-image

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়ায় এলপিজি গ্যাসের সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রয়োজনের সময় সিলিন্ডার না পেয়ে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে।
ধোবাউড়া বাজারের বিভিন্ন এলপিজি বিক্রির দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে গ্যাসের সরবরাহ কমে গেছে। নিয়মিত গ্যাসের গাড়ি না আসায় চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় এক চায়ের দোকানি জানান, ব্যবসার জন্য গ্যাসের প্রয়োজন হলেও অনেক খোঁজাখুঁজি করে সিলিন্ডার পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে ২ হাজার ৫০০ টাকা দিয়ে একটি সিলিন্ডার কিনতে হয়েছে। এতে ব্যবসার খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
গ্রাহকদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কেউ কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
এলপিজি ব্যবসায়ী এরশাদুল হক বলেন, ডিলারদের কাছ থেকেই ২ হাজার টাকার কমে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বেশি দামে কিনে বিক্রি করায় ব্যবসা করাও কঠিন হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে ধোবাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলপিজি সরবরাহ স্বাভাবিক করা হবে এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির বিষয়টিও নজরদারির আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি