,

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়ার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার আদাবর থানায় দায়ের করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় কারাগার থেকে হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত বছরের ২৫ জুন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন নির্বাচনসংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৯ সেপ্টেম্বর ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান হাবিবুল আউয়াল। তবে মুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্ত সংস্থা। গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান এ আবেদন করেন।
রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এবং হাবিবুল আউয়ালের পক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস বক্তব্য দেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আইনজীবী তাপস চন্দ্র দাস জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় হাবিবুল আউয়াল উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। জামিননামা দাখিলের পরই তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আদাবরের রিংরোড এলাকায় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় গুলিতে রুবেল আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রুবেলের বাবা রফিকুল ইসলাম ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি