,

শরীয়তপুরে আ.লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বাদ জোহর প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভা শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আতিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

পরে সরদার এ কে এম নাসির উদ্দীন কালু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ইদ্রিস খান ও আলমগীর বেপারীসহ পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ