,

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই দুই ওপেনারকে হারালেও শান্ত-মুশফিকদের দুর্দান্ত ব্যাটিয়ে ভালো সংগ্রহের দিকেই এগোতে থাকে রাজশাহী। কিন্তু শান্ত-মুশফিকদের বিদায়ের পর মন্থর হয় রানের গতি। ফলে ভালো সংগ্রহ পায়নি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, জিমি নিশাম ১২ ও সাহিবজাদা ফারহান ১৪ রান করেন। বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ভালো জয়ের দিকেই ছিল সিলেট টাইটানস। কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সহজ ম্যাচটাও জিততে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন মুমিনুল হক। আর ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রিপন মণ্ডল। বিনুরা ফার্নান্দো পেয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে