বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের শাড়ির প্রথম ভাগীদার ফারিণ

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেই সঙ্গে মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথাও তুলে ধরেছেন।

ক্যাপশনে শৈশবের স্মৃতি টেনে ফারিণ লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব।’

মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনি। ফারিণের ভাষ্য, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

ফারিণের কাছে পৃথিবীর সব দামী ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির থাকা শাড়িগুলোই বেশি সুন্দর। অভিনেত্রী ভাষ্য, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলা। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনি।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্যদিয়ে ছোটপর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসের নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।

 

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি