সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করল ইসি

news-image

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে তার প্রার্থিতা বহাল থাকছে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

এর আগে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তবে সেই আবেদন গ্রহণ করেনি কমিশন।

এদিকে ঋণখেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছিলেন হাসনাত আব্দুল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা