রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের ও নতুন বাংলাদেশের পক্ষে

news-image

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে তারা ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জুলাই সনদের মাধ্যমে আগামী ১০০ বছরের বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। প্রায় ১৪০০ ছাত্র-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে; তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে গণ-অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলের উদ্যোগে। সেই সনদের পক্ষেই আজকের গণভোট বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য।’

আদিলুর রহমান বলেন, ‘আগে একসময় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তাদের ধর্মীয় উৎসব পালনে বাধাগ্রস্ত হয়েছে। শাপলা চত্বরে সমাবেশের ওপর হামলা, ম্যাসাকার হয়েছে। সেই দিনগুলো আর চাই না। অন্তবর্তী সরকার চায় সমস্ত ধর্মের মানুষ, সমস্ত নৃগোষ্ঠীর মানুষ যেন তাদের ধর্মীয়-সংস্কৃতিক সমস্ত কিছু চর্চা করতে পারে।’

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে এবং নিজেদের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠাতে নির্বাচিত করার আহ্বান জানান উপদেষ্টা।

সভায় গণভোটের ওপরে একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করা হয়।জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ‘ভোটের গাড়ির’ কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল