সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ২৩৮ রানে অলআউট করল জুনিয়র টাইগাররা

news-image

​ স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে ২৩৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ।দুর্দান্ত বোলিংয়ে ফাহাদ একাই শিকার করেছেন ৫ উইকেট।

শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ভারতকে চাপে রাখে বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে (৬) ও ভেদান্ত ত্রিবেদীকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান পেসার আল ফাহাদ। এরপর আজিজুল হাকিম তামিম ভিহান মালহোত্রাকে (৭) ফেরালে ৫৩ রানেই ৩ উইকেট হারায় ভারত।

চতুর্থ উইকেটে ভারতের হাল ধরেন বৈভব সূর্যবংশী। অভিগান কুন্ডুর সঙ্গে ভালো জুটি গড়ে তিনি ফিফটি পূর্ণ করেন। অভিগান ১১২ বল খেলে ৮০ রান করেন। কানিশক চৌহান ২৬ বলে ২৮ রান করেন। তাদের ৬২ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ৭২ রান করে ইমনের বলে ফাহাদের হাতে ধরা পড়েন সূর্যবংশী। এরপর আমব্রিশকে ফেরান শেখ পারভেজ জীবন।

শুরুটা করেছিলেন ফাহাদ, শেষটাও করেন তিনি। শেষ তিন উইকেট নিয়ে ভারতকে অলআউট করেন তিনিই। তুলে নেন এবারের বিশ্বকাপে তো বটেই, নিজের ক্যারিয়ারেরও প্রথম ফাইফার।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩৯ রান।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা